নিজস্ব প্রতিনিধি, দিল্লি - রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাঁরা। এই অবসর নেওয়া নিয়ে তাঁদের তুলধনা করলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, “আসলে কী হয় জানেন! একটা সময়ের পর আপনার বাড়ির মহিলারা, বিশেষ করে আপনার স্ত্রী পরামর্শ দিতে শুরু করে। তারা বলে দেয় যে, এবার অবসর নেওয়ার সময় হয়েছে। এবার আপনার পরিবার ও সন্তানদের দেখাশোনা করার সময় হয়েছে। তাই আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদের কেরিয়ারে মহিলাদের ঢোকাই উচিত নয়। একজন সন্ন্যাসী ও একজন খেলোয়াডড়ের কোনও ধর্ম হয় না। তাঁদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত। রোহিত ও বিরাট তো তরুণ। তবু ওরা খেলা ছেড়ে দিতে চায়। এরকম জীবনকে ধিক্কার জানাই।”
তিনি আরও বলেন, “এখন তোমাদের উচিত ডবল সেঞ্চুরি করে বুঝিয়ে দেওয়া যে তোমরাই সেরা। তাহলে ৫০ বছর বয়সেও কেউ তোমাদের সরাতে পারবে না। এই দেশে বয়সের বিষয়টাই বুঝে উঠতে পারি না। আমি ভারতে অনেককে বলতে শুনেছি, ‘চল্লিশ বছর বয়স হলেই আমরা বুড়ো হয়ে যাই।’ মহিলারা ত্রিশ বছর বয়সেই শরীরচর্চার আগ্রহ হারিয়ে ফেলেন। তাঁরা বলেন আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। এখন কি আর শরীরচর্চা সম্ভব? কিন্তু আমি আমার জিমে নতুন নিয়ম শুরু করেছি। সচেতনভাবেই আমি প্রবীণ নাগরিকদের ফিট করে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি চেষ্টা করছি, কীভাবে খেলাধূলাকে বয়সের সঙ্গে মেলানো যায়?”
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...