নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী বিশৃঙ্খলাকাণ্ডে গ্রেফতার হল আরও তিন মেসিভক্ত। মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে যুবভারতীতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর আগে আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। যুবভারতীকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৯।
সূত্রের খবর , সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লেকটাউন ও নাগেরবাজার এলাকা থেকে ধরা হয়েছে অভিযুক্ত তিনজনকে। নাম রাজু দাস ওরফে গোপাল, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু ও তন্ময় দে ওরফে দুষ্টু। তদন্তকারীরা মনে করছেন যে, ধৃতদের জেরা করার পরে বিশৃঙ্খলার পিছনের আরও নতুন কিছু তথ্য উঠে আসবে। এই তিনজনকে আদালতে পেশ করা হবে। এরপর হেফাজতের দাবি জানাবে বিধাননগর পুলিশ।
অন্যদিকে , উদ্যোক্তা শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মহিলা পুলিশকর্মী সহ আরও পাঁচজন আধিকারিক রিষড়া থানার সহযোগিতায় ওই বাড়িতে যান। বাড়িতে সুইমিং পুল ও ছোট একটি ফুটবল মাঠ রয়েছে। ঘরে ঘরে তল্লাশি করা হলেও কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি। তদন্তকারী আধিকারিকদের দাবি, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও তদন্ত চলছে।
উল্লেখ্য , উদ্যোক্তা শতদ্রু দত্তকে অনুষ্ঠানের দিনই কলকাতা বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। এরপর তদন্ত চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে নাগেরবাজার থেকে শুভপ্রতিম দে-সহ সৌরভ বসুকে গ্রেফতার করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে বাসুদেব দাস , সঞ্জয় দাস ও অভিজিৎ দাসকেও হেফাজতে নেওয়া হয়। বুধবার রূপক মন্ডলকে পাকড়াও করা হয়।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের