নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরেএবার বড়সড় প্রভাব পড়তে চলেছে দেশে। জ্বালানি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তায় দেশবাসী। এমতাবস্থায় গ্যাসের দামও বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তবে এবার গ্যাস সিলিন্ডারের আকাল দেখা দিল SSKM হাসপাতালে। রোগীদের খাবার বানানো নিয়ে এবার সঙ্কটের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর , প্রতিদিন ২ বেলা মিলিয়ে প্রায় ৬০০০ প্লেট খাবার বানানো হয়। তেল কোম্পানিদের পক্ষ থেকে জানানো হয়েছে , মজুত হওয়া সিলিন্ডার দিয়ে আগে ডোমেস্টিক চাহিদা মেটানো হবে তারপর বাণিজ্যিক।এই মুহূর্তে SSKM হাসপাতালের কিচেনেই বাণিজ্যিক সিলিন্ডারের অভাব। ফলে রোগীরা সঠিক সময়ে খাবার পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ।
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে এখন জ্বালানির আকাল। যদিও মোদি সরকারের তরফে অযথা চিন্তিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার সকালেই গ্যাস বুকিং নিয়ে নতুন নিয়ম জানানো হয়েছে। ২৫ দিনের আগে ফের বুকিং করা যাবে না। তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত বুকিং। গ্যাস সরবরাহ কমের জেরে একাধিক বাণিজ্যিক হোটেল বন্ধ হয়েছে। এমনকি হোটেলের মেনু চার্টে বিশাল প্রভাব পড়বে বলে অনুমান।
কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল