নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ মামলার ‘ফিরতি’ নির্দেশ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টেই শুনানি হবে এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে শিক্ষক নিয়োগ মামলার বিচারপথ নতুন করে দিশা পেল।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, ১০ নম্বর অতিরিক্ত মেধা-বোনাস, ইন্টারভিউ প্রক্রিয়া এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর প্রদানের বৈধতা নিয়ে গত কয়েক বছরে একাধিক মামলা জমা পড়ে। এই মামলাগুলির কিছু সুপ্রিম কোর্টে গিয়েছিল, আবার অনেকগুলি থেকেই গিয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, এসব মামলার পরবর্তী বিচারপ্রক্রিয়া আর সর্বোচ্চ আদালতে নয় সরাসরি কলকাতা হাইকোর্টেই হবে।
আদালতের পক্ষ থেকে আরও নির্দেশ দেওয়া হয়, আগের নির্দেশনা এবং যে গাইডলাইন তারা নির্ধারণ করে দিয়েছিল, সেই সিরিজ ও নিয়ম মেনেই হাইকোর্ট এগোবে। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত প্রায় ৪৪টি মামলা জমা পড়েছিল। বিচারপতি জানিয়েছিলেন, যেহেতু সুপ্রিম কোর্টে কিছু মামলার শুনানি চলছিল, তাই তিনি হস্তক্ষেপ করবেন না।
তবে এবার সর্বোচ্চ আদালতের নির্দেশ স্পষ্ট, ৪৪টি আবেদনই ফিরে আসবে হাইকোর্টে, এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই হবে পরবর্তী শুনানি। এই সিদ্ধান্তে বিচারপ্রক্রিয়া আরও দ্রুত এবং সুনির্দিষ্টভাবে এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের