নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০২৭ - এর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই মেগা টুর্নামেন্টে নাম থাকলেও, তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সামনে ঝুলছে এক কঠিন শর্ত। BCCI-এর বেঁধে দেওয়া নিয়ম পূরণ করতে না পারলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক। IPL-এর ডামাডোলের মাঝেই তাঁর ফিটনেস নিয়ে শুরু হয়েছে নতুন টানাপোড়েন।
বোর্ড সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে চলা আগামী বিশ্বকাপে হার্দিকের জায়গা পাওয়া নির্ভর করছে তাঁর বোলিং ফিটনেসের ওপর। নির্বাচকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে টিকে থাকতে হলে তাঁকে টানা ১০ ওভার বল করার সক্ষমতা প্রমাণ করতে হবে। ২০১৯ সালের পিঠের অস্ত্রোপচারের পর থেকে তাঁর ওয়ার্কলোড নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা মেটাতে এখন থেকেই ঘাম ঝরানো শুরু করেছেন তিনি। গত ৪ মাস ধরে নির্বাচকদের আশ্বস্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

মাঠে ফেরার লড়াইয়ে হার্দিক এর আগে বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১০ ওভার বল করে ৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। যদিও তার কয়েক দিন আগেই বোর্ড জানিয়েছিল, তিনি পূর্ণ কোটা বোলিংয়ের জন্য তৈরি নন। ব্যক্তিগত রেকর্ডের খতিয়ানে ৮৮টি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ১৮ বার পুরো ১০ ওভার বল করেছেন হার্দিক। এই পরিসংখ্যানই বলে দেয়, চোট পরবর্তী সময়ে তাঁর বোলিং কতটা সীমিত হয়ে পড়েছিল। বর্তমানে IPL-এর মাঝপথে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দল থেকে তাঁর ছিটকে যাওয়া সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।
জানা যাচ্ছে, হার্দিক নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর হলেও বোর্ড বিকল্প হিসেবে তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির ওপর কড়া নজর রাখছে। ভবিষ্যতের এই মহাযুদ্ধে নিজের জায়গা ধরে রাখাটাই এখন হার্দিকের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এখন দেখার, নির্বাচকদের এই কড়া হুঁশিয়ারি হার্দিককে বিশ্বকাপে প্রত্যাবর্তনের রসদ জোগায় নাকি নতুনের আগমনে পথ প্রশস্ত হয়।
BCCI-এর এক কর্তা জানান, 'দক্ষিণ আফ্রিকার গতি ও বাউন্স সমৃদ্ধ উইকেটে হার্দিকের মতো অলরাউন্ডার দলের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। তবে সেই গুরুত্ব তখনই থাকবে, যখন তিনি প্রয়োজনের সময় বল হাতে ১০ ওভারের দায়িত্ব নিতে পারবেন'।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের