নিউজ ডেস্ক - বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম উপস্থিতিতেই ইতিহাস গড়লেন নেস্টোরি ইরানকুন্ডা। মাত্র ২০ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে গোল করে দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন তিনি। শরণার্থী শিবিরে জন্ম নেওয়া এই তরুণ ফুটবলারের সাফল্যের গল্প এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর উত্থানকে অনেকেই অধ্যবসায় ও সংগ্রামের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম গোলটি এসেছে ইরানকুন্ডার পা থেকে। তুরস্কের বিরুদ্ধে ম্যাচে মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে দুরন্ত গতিতে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করেন তিনি। সেই গোলের পরই তিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। তবে তাঁর পথচলা মোটেও সহজ ছিল না। বুরুন্ডির গৃহযুদ্ধের সময় প্রাণ বাঁচাতে তাঁর বাবা-মা তানজানিয়ায় আশ্রয় নেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে কিগোমার একটি শরণার্থী শিবিরে জন্ম হয় ইরানকুন্ডার। কয়েক বছর পর পরিবারটি অস্ট্রেলিয়ায় চলে আসে। প্রথমে পার্থে থাকলেও পরে অ্যাডিলেডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। সেখানেই ফুটবলের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় ও ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন তিনি।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, ইরানকুন্ডা অস্ট্রেলিয়ার অন্যতম প্রতিভাবান তরুণ খেলোয়াড়। তাঁর গতি, শারীরিক শক্তি, বল নিয়ন্ত্রণ, আক্রমণাত্মক মানসিকতা ইতিমধ্যেই নজর কেড়েছে। অ্যাডিলেড ইউনাইটেড অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর ২০২২ সালে এ-লিগে অভিষেক হয় তাঁর। একই বছর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পান। এরপর ইউরোপের একাধিক ক্লাবের নজরে আসেন তিনি। ২০২৪ সালে তাঁকে দলে নেয় বায়ার্ন মিউনিখ। পরে লোনে সুইজ়ারল্যান্ডের গ্রাসহুপারে খেলেন। ২০২৫ সালে ইংল্যান্ডের ক্লাব ওয়াটফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই তরুণ ফুটবলার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের