নিজস্ব প্রতিনিধি, কাবুল – একই পরিবারের ১৩ জন সদস্যকে হত্যা করার অভিযোগ। ৮০ হাজার আফগান জনতার সামনে গুলিতে ঝাঁঝরা অভিযুক্ত যুবক। শরিয়তকে হাতিয়ার করে আদালতের নির্দেশে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে ওই পরিবারের ১৩ বছরের কিশোর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তালিবান শাসনের তীব্র নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে।
সূত্রের খবর, প্রায় ১০ মাস আগে পূর্ব আফগানিস্তানের খোস্ত অঞ্চলে আবদুল রহমান ও তার পরিবারের ১৩ জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। রত মধ্যে ৯ শিশু ছিল। তবে ভাগ্যের জোরে সেই সময় বেঁচে গিয়েছিল ওই পরিবারের ১৩ বছরের এক কিশোর। সেই হত্যার অভিযোগ উঠেছিল মঙ্গল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আফগানিস্তানের সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয় সে। এরপর শরিয়তকে হাতিয়ার করে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয় আফগানিস্তানের সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদা।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার খোস্তের একটি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন ৮০ হাজারের বেশি মানুষ। সেখানে আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত মঙ্গলকে মৃত্যুদণ্ড দেয় মৃত পরিবারের ১৩ বছর বয়সি এক কিশোর। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম। উল্লাসে চিৎকার করে স্টেডিয়ামে উপস্থিত জনতা। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মঙ্গল। এরপরই আফগানিস্তানে রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট বলেন, “এই মৃত্যুদণ্ড অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের