নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সপ্তাহান্তে ট্রেনে যাতায়াতে ফের বড়সড় ধাক্কা। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ও রবিবার হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। পাশাপাশি, শ্রাবণী মেলাকে ঘিরে কিছু বিশেষ ট্রেনের স্টপেজেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ১ আগস্ট রাত ১০টা ৩০ মিনিট থেকে ২ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মোট ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ১ আগস্ট হাওড়া, বারুইপাড়া, শিয়ালদহ, মসাগ্রাম ও বর্ধমান থেকে নির্দিষ্ট কয়েকটি ট্রেন চলবে না। একইভাবে ২ আগস্টও হাওড়া ও বর্ধমান থেকে দুটি গুরুত্বপূর্ণ লোকাল বাতিল থাকবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং রেলপথের রক্ষণাবেক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে চালু হওয়া বিশেষ ট্রেন পরিষেবাতেও পরিবর্তন আনা হয়েছে। হাওড়া থেকে তারকেশ্বরগামী বিশেষ ট্রেনগুলি শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনে থামবে। মাঝের অন্য কোনও স্টেশনে নয়। তবে তারকেশ্বর থেকে হাওড়ামুখী ডাউন ট্রেনগুলি আগের মতোই সব স্টেশনেই থামবে।
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের