নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা চলার মাঝেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে। সমাজমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে দীপিকা নাকি ইনস্টাগ্রাম স্টোরিতে সোনম ওয়াংচুকের সমর্থনে পোস্ট করেছিলেন। এমনকি অনেকেই দাবি করেন, পোস্টটি কয়েক মিনিটের মধ্যেই তিনি মুছে ফেলেন। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, সোনম ওয়াংচুকের একটি পোস্ট শেয়ার করে লেখা রয়েছে, 'He is fasting. We are scrolling.' তার সঙ্গে নাকি দীপিকা লিখেছিলেন, 'Why is no one speaking about this? We are living through the darkest hour of democracy' এই স্ক্রিনশট ঘিরে মুহূর্তের মধ্যে জোর চর্চা শুরু হয় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে যাচাই করে দেখা গেছে, দীপিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনও স্টোরির অস্তিত্ব নেই। তার সোশ্যাল মিডিয়ার সংরক্ষিত কার্যকলাপেও ওই পোস্টের কোনও প্রমাণ মেলেনি। ফলে ভাইরাল স্ক্রিনশটটি ডিজিটালি বিকৃত বা ভুয়ো বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, দীপিকা পাড়ুকোন সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়ে এমন কোনও পোস্ট করেছেন, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে, সোনম ওয়াংচুকের অনশন বৃহস্পতিবার ১৯তম দিনে পড়েছে। চিকিৎসকদের দাবি, তার শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। দিল্লি হাই কোর্টে তার স্বাস্থ্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিও হওয়ার কথা। বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে অনশন ভাঙার আবেদন জানালেও, ওয়াংচুক স্পষ্ট করেছেন, সরকার আলোচনায় না এলে তিনি অনশন প্রত্যাহার করবেন না।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের