6a5b2f0c02c09_Gallery_1784360551585
জুলাই ১৮, ২০২৬ দুপুর ০১:১৭ IST

সোনম হাসপাতালে, এবার অনশনের পথে সেজেপি নেতা অভিজিৎ দীপকে

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করার পর আন্দোলনে এল নতুন মোড়। এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার ঘোষণা করলেন 'ককরোচ জনতা পার্টি'-র নেতা অভিজিৎ দীপকে। তাঁর এই ঘোষণাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজধানীতে।

শনিবার সকালে দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে পড়ে সোনম ওয়াংচুক। তাঁকে যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর আন্দোলনস্থলে নিরাপত্তা আরও বাড়ানো হয়। বিক্ষোভকারীদের দ্রুত এলাকা ছাড়ার আবেদনও জানানো হয়। এই পরিস্থিতিতেই অনশনের ঘোষণা করেন অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লি পুলিশ তাঁর পথ আটকে দেয় বলে দাবি। শুধু তাই নয়, তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আটক করে রাখা হয়েছিল বলেও দাবি করেন ওই নেতা।

উল্লেখ্য, আগামী ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের পরিকল্পনা রয়েছে ওয়াংচুক ও তাঁর সমর্থকদের। সেই কর্মসূচির মাত্র দু'দিন আগে এই ঘটনা ঘটল। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্দোলন ঘিরে। শুক্রবারও এক গুরুতর অভিযোগ করেছিলেন দীপকে। তাঁর দাবি ছিল, যন্তর মন্তরের আন্দোলনস্থলে ওয়াংচুকের উপর হামলার ঘটনা ঘটেছিল। এদিকে হাসপাতালে পৌঁছনোর পর সোনমের সঙ্গে দেখা করতে যান তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো।

সংবাদমাধ্যম সূত্রে সামনে এসেছে সেই তথ্য। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কয়েকটি বিশেষ অনুরোধ জানান তিনি। গীতাঞ্জলির বক্তব্য, চিকিৎসকদের পরামর্শ ছাড়া যেন কোনও ওষুধ প্রয়োগ না করা হয়। স্বামীর সম্মতি ও পরিবারের সঙ্গে আলোচনা ছাড়া চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও না নেওয়ার আবেদন করেছেন তিনি। শুক্রবারই ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে গিয়েছিলেন গীতাঞ্জলি। সে সময় অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ওয়াংচুক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে দিল্লি পুলিশও। তাদের দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। দিল্লি হাই কোর্টের নির্দেশও অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেই ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে। তাঁকে স্থানান্তরের পর যন্তর মন্তরে থাকা বিক্ষোভকারীদের উদ্দেশে আবেদন জানানো হয়। দ্রুত ও শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

অনশনের ২১তম দিনে হাসপাতালে সোনম! যন্তর মন্তর থেকে তুলে নিয়ে গেল পুলিশ
জুলাই ১৮, ২০২৬

স্বাস্থ্যের অবনতি হওয়ায় সফদরজং হাসপাতালে ভর্তি আন্দোলনকারী, দ্রুত কমছিল ওজন

হাত ধুতে গিয়েই মৃত্যু! নদী থেকে টেনে নিয়ে কিশোরকে গিলে খেল কুমির
জুলাই ১৭, ২০২৬

চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য

গুপ্তধনের খোঁজে তল্লাশি! গাড়ি থেকে উদ্ধার সাড়ে ৩ কুইন্টাল সোনা-রুপোর গয়না
জুলাই ১৭, ২০২৬

বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ

বড়সড় হামলার ছক ভেস্তে দিল এটিএস! গুজরাতে গ্রেফতার জইশের ৫ সদস্য
জুলাই ১৭, ২০২৬

টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস

ডাক্তার বলবেন না নিজেদের! ৪ বছরের শিশুর ধর্ষণ কাণ্ডে ভৎর্সনা আদালতের
জুলাই ১৭, ২০২৬

সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

বাইকে বসেই প্রেমিককে লাইভ লোকেশন প্রেরণ! মেয়ের সামনেই স্বামীকে নৃশংস হত্যা করাল স্ত্রী
জুলাই ১৭, ২০২৬

মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ

যুদ্ধ পরিস্থিতিতেও থমকে যাবে না চাকা! দেশে প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন মোদির
জুলাই ১৭, ২০২৬

পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর

১০ এসি কোচ নিয়ে ছুটতে চলেছে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন , ভাড়া শুনলে চমকে যাবেন!
জুলাই ১৭, ২০২৬

শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল

আসন পুনর্বিন্যাসে মোদিকে শর্ত স্ট্যালিনের! শুরু জোরদার রাজনৈতিক দর কষাকষি
জুলাই ১৭, ২০২৬

ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত

ই-২০ পেট্রোল নিয়ে বড় প্রশ্ন! প্রথম মামলাতেই গ্রাহকের পক্ষে ঐতিহাসিক রায় আদালতের
জুলাই ১৬, ২০২৬

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের

সরকার চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত , ওয়াংচুককে নিয়ে মুখ খুলল কেন্দ্র
জুলাই ১৭, ২০২৬

সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার

কোমর জলে দাঁড়িয়ে গলায় ফাঁস! কেন-বেতওয়া প্রকল্পে ভিন্নধর্মী আন্দোলন আদিবাসীদের
জুলাই ১৬, ২০২৬

ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ

রথের চাকা গড়ানোর আগেই বিপর্যয়! পুরীতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১ জনের, আহত শতাধিক
জুলাই ১৬, ২০২৬

জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন

ইসরো থেকে ১০০ বিজ্ঞানীর ইস্তফা! মেধা পাচার রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের
জুলাই ১৬, ২০২৬

গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি

অনশনে সোনম ওয়াংচুক , বাড়ছে উদ্বেগ! দেখা করতে যাচ্ছেন কেজরিওয়াল
জুলাই ১৬, ২০২৬

ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের