নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় তার ওজন, রক্তচাপ কমে যাওয়ার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৫টায় তার সঙ্গে দেখা করার কথা রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এদিকে, ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতির মধ্যেই দিল্লি হাইকোর্ট ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, তার শারীরিক অবস্থার উপর প্রতিদিন নজর রাখতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। যাতে তার স্বাস্থ্যের কোনও অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, সেই দিকেই জোর দিয়েছে আদালত।
অন্যদিকে, ওয়াংচুকের সহযোগী অভিজিৎ দিপকে সমর্থকদের আন্দোলনে আরও সক্রিয়ভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, মানুষ যেন খালি বাসন বা থালার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। তার দাবি, এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে অনশন আন্দোলনের প্রতি সংহতি আরও জোরালো ভাবে প্রকাশ পাবে।
এদিকে, সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা আরও তীব্র হয়েছে। সমর্থকরা তার দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। কেজরিওয়ালের সাক্ষাৎ, আদালতের নির্দেশ এবং ক্রমবর্ধমান জনসমর্থনের ফলে আগামী দিনে এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার।
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন
লাঠি-রড নিয়ে গাড়ির কাচ ভেঙে হামলা, ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে শিউরে উঠলেন আক্রান্ত তরুণী
পণের টাকা না পেয়ে নির্মমতা! স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখল স্বামী
হাতে লেখা বার্তা ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ তুলে মৃত্যু মধ্যপ্রদেশের তরুণীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...