নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে পড়লেন সোনম ওয়াংচুক। শনিবার ভোরে তাঁকে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গত কয়েক দিন ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল বিভিন্ন মহলে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ ৫ দফা দাবিতে গত ২০ দিন ধরে যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছিলেন সোনম। শনিবার তাঁর অনশন ২১তম দিনে পা দেয়। এই সময়ের মধ্যে প্রায় ৯ কিলোগ্রাম ওজন কমে যায়। দিন যত এগিয়েছে, ততই দুর্বল হয়েছেন তিনি। কথা বলার শক্তিও অনেকটাই কমে যায়। চিকিৎসকদের একাংশ আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছিলেন তাঁরা। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।
শুক্রবারও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন ওয়াংচুক। তিনি বলেন, 'চিকিৎসকদের পরীক্ষায় শরীর দুর্বল ধরা পড়েছে ঠিকই। তবে মৃত্যুর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। দেশবাসীর কাছে আমার আবেদন, ২০ জুলাইয়ের সংসদ অভিযান সফল করুন। সেই কর্মসূচি সফল হলেই আমি অনশন ভাঙতে পারব'। কিন্তু সেই বক্তব্যের এক দিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর যন্তর মন্তর থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে। ভর্তি করা হয় জরুরি বিভাগে।
এই পদক্ষেপ নিয়ে বিবৃতি দিয়েছে দিল্লি পুলিশ। তাদের দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি হাই কোর্টের নির্দেশও মানা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেই ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তাঁকে সরানোর পর যন্তর মন্তরে থাকা আন্দোলনকারীদের উদ্দেশে আবেদন জানায় পুলিশ। দ্রুত ও শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ার অনুরোধ করা হয়। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে।
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস
সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল
ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের