নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর মাহিকাতে মন মজেছে হার্দিক পান্ডিয়ার। একথা কারোর অজানা নয়। ভারতীয় ক্রিকেট তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।মন খোলা খরচ করতে ভালোবাসেন সর্বদা। এর আগেও বিয়ের সময় নাতাশার পরিবারকে মনখোলা পুরস্কার দিয়েছিলেন। এবার গার্লফ্রেন্ডের জন্মদিনেও দিলেন বিশেষ চমক। জন্মদিনের ‘সানসেট ড্রেস’ ঘিরে চলছে জোর চর্চা। পোশাকটি সুন্দর সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে তাঁর দাম শুনে চোখ কপালে ওঠার মত অবস্থা।
হার্দিক পান্ডিয়ার ম্যাচ ফির থেকে বেশি দাম মাহিকার সানসেট ড্রেসের।পোশাকটি কমলা, গোলাপি এবং বেগুনি রঙের টাই অ্যান্ড ডাই করা। ঠিক যেন সূর্যাস্তের আকাশের মতো। তাই এর নাম সানসেট ড্রেস। নুডলস স্ট্র্যাপের ছোট ঝুলের পোশাকে মাহিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। বাড়তি সৌন্দর্য ছিল গলায় হালকা হারসহ হালকা মেকআপ।
পোশাকটির দাম ৩ লক্ষ ৫৫ হাজার ১৬১ টাকা। হার্দিক একটি টি ২০ ম্যাচ খেলে পান ৩ লক্ষেরও আশেপাশে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন , হার্দিক নিজেই এই পোশাক কিনে দিয়েছেন মাহিকাকে। কারণ , ভালোবাসার মানুষের জন্য কিছু করতে কখনোই পিছু পা হননি। তাই নেটপাড়ার একাংশের বক্তব্য , খুব শীঘ্রই একসঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। নাতাশা যা করেছেন সেখানে হার্দিকের নতুন জীবন শুরু করা অন্যায় নয়।
উল্লেখ্য , গত ১৯ শে ফেব্রুয়ারি ছিল মাহিকার জন্মদিন। বিশেষ দিনে ইনস্টাগ্রামে তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন হার্দিক।বুঝিয়ে দেন তার জীবনের ‘রাজকন্যা’ মাহিকাই। হার্দিকের এই পোস্ট সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। সেখানে মাহিকাকে আলিঙ্গন করছেন হার্দিক। পাশে শোভা পাচ্ছে শ্রীলঙ্কার পতাকা। ২০২৪ সালে নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পরই মাহিকার সঙ্গে ভারতীয় অলরাউন্ডারের এই সম্পর্ক প্রকাশ্যে আসে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের