নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত ক্রমশই আরও বিস্ফোরক মোড় নিচ্ছে। শোকজের ২৪ ঘণ্টাও না পেরোতেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান-সহ একাধিক বর্ষীয়ান নেতাকে দল থেকে বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলে যোগ দেওয়ার জেরেই এই কড়া সাংগঠনিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং স্নেহাশিস চক্রবর্তী-সহ মোট আটজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সোমবার রাতেই তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশের অপেক্ষা না করেই দলীয় নেতৃত্ব বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করে।
দলীয় সূত্রের দাবি, বহিষ্কৃত নেতারা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলের সঙ্গে প্রকাশ্যে যুক্ত হয়েছেন। শুধু যোগদানই নয়, নতুন ঘোষিত জাতীয় কর্মসমিতিতেও তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে ‘আসল’ তৃণমূল নিজেদের নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান রাখা হয়নি।
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের