নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনের মতোই একই চিত্র দ্বিতীয় দিনেও। মঙ্গলবার সংসদের মকর দ্বারে SIR বিরোধী বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। ‘ভোট চোর, গদি ছোড়’ বলে স্লোগান ওঠে। এর জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন।
শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের দুই কক্ষেই SIR নিয়ে আলোচনা চেয়ে তুমুল হট্টগোল বিরোধীদের। এমনকি সংসদ ভবনের মকর দ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে ধরনা দিতে দেখা যায় তাঁদের। বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে সাংসদ কানিমোঝি, তৃণমূলের দুই সাংসদ বাপী হালদার ও মমতাবালা ঠাকুর প্রমুখ।
অধিবেশন কক্ষ, সংসদ চত্বরে ‘ভোট চোর, গদি ছোড়’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান ওঠে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।”
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন