নিজস্ব প্রতিনিধি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ - শুক্রবার সন্ধ্যা ৬টায় পাকিস্তান-আফগানিস্তানের সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হয়েছে। এর আগে আফগান সীমান্তে পাক সেনা শিবিরে আত্মঘাতী জঙ্গি হামলা চালানো হল। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ পাক সেনার। আহত আরও ১৩ পাক সেনা।
পাক সেনার তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনা শিবিরে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে এক আত্মঘাতী জঙ্গি। সেনা ক্যাম্পের মূল দরজা সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এরপরই ব্যাপক বিস্ফোরণে মৃত্যু হয় ৭ জওয়ানের। আহত হন আরও ১৩ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আত্মঘাতী বিস্ফোরণের পর ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করে আরও ২ জঙ্গি। দীর্ঘ সময় ধরে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই চলে। অবশেষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জঙ্গির। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই জঙ্গি হামলার দায় স্বীকার করেনি। প্রাথমিক ভাবে অনুমান, এই হামলার জন্য দায়ী পাকিস্তানের তেহরিক-ই-তালিবান।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের