নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২৪ বছর ধরে সংসারের পর বছর চারেক আগে আলাদা হয়ে যান সোহেল খান ও সীমা সচদেব। দুই দশক কাটিয়ে ফেললেও সারাজীবন হয়তো একসঙ্গে থাকতে পারবেন না ঠিক করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সম্প্রতি একটি শোয়ে আচমকাই বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সচদেব।
সীমা বলেন , "আমরা যখন বিয়ে করি তখন বয়স অনেক কম। আমি মাত্র ২২ বছরের। একসঙ্গে বড় হয়েছি। আমাদের মতামত বদলেছে। ভাবনাচিন্তা বদলেছে ধীরে ধীরে। বুঝতে পেরেছি দম্পতির থেকে অনেক বেশি ভালো বন্ধু আমরা। অনেক ভাবনাচিন্তা করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি দুজনে। দু’জনে রোজ রোজ বাড়িতে ঝগড়াঝাটি করার চেয়ে শান্তির সবচেয়ে বেশি প্রয়োজন। বাড়ির পরিবেশও নষ্ট হয়নি।"
বিচ্ছেদের পর সময়টা খুব একটা ভাল কাটেনি। সীমা বলেন, "জীবনের এই সময়টা কাটানো সহজ ছিল না। কোনও মহিলাই চান না বিচ্ছেদ হোক। আমি অবসাদে চলে। আমার সন্তানদেরও একই অবস্থা হয়েছিল। আমাদের এই সিদ্ধান্ত পৌঁছাতে অনেক সময় লেগেছে। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম।"
বিচ্ছেদের জন্য কেউই কাউকে দোষারোপ করতে চান না। তিনি বলেন, "এটা ঠিক নয়। একটা সম্পর্কে দু’টি মানুষ ছিলেন। সম্পর্ক সোজা পথে না চলার জন্য দু’জনেই দায়ী। আমার এই সিদ্ধান্তকে সহজভাবে নিইনি। আমরা সন্তানদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিয়ে করেছি খুব অল্প বয়সে। এটা কারও একার দোষ হতে পারে না।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের