নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুক্রবার বিকেলে হঠাৎ আগুনে ত্রস্ত সল্টলেক সেক্টর ফাইভ। ব্যস্ত আইটি হাবের মধ্যে অবস্থিত গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অফিস চত্বরে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় ভবন।
সল্টলেকের সেক্টর ফাইভে আইটি হাবের মধ্যে অবস্থিত গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বহুতলটির একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন অফিসকর্মীরা। বিল্ডিংটিতে একাধিক নামী বহুজাতিক সংস্থার অফিস ও রেস্তরাঁ রয়েছে। ধোঁয়ার প্রভাবে এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল বাহিনীর পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে পুরো ভবনটি আপাতত খালি করে দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও দমকলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের