নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR সংক্রান্ত শুনানির আগে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। প্রয়োজনীয় নথি সংগ্রহে যাতে নাগরিকদের ভোগান্তি না হয়, সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ডোমিসাইল সার্টিফিকেট সহ জন্ম - মৃত্যু সংক্রান্ত শংসাপত্র সরবরাহে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যার আগেই বিশেষ ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র। ফিরহাদ হাকিম পরিষ্কার করে জানান, SIR সংক্রান্ত বিভিন্ন ইস্যু যেমন নাম ওঠেনি, নাম বাদ পড়া বা তথ্য সংশোধনের শুনানির জন্য নাগরিকদের একাধিক গুরুত্বপূর্ণ নথি লাগবে। সেই নথি জোগাড়ে কলকাতা পুরসভা সরাসরি পাশে দাঁড়াবে। এদিন কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন টাউন হল থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হতো, এবার থেকে তা সরাসরি কলকাতা পুরসভার হেড অফিস থেকেই দেওয়া হবে। পাশাপাশি, জন্ম ও মৃত্যু শংসাপত্র পাওয়ার জন্য পুরসভায় মোট ২০টি কাউন্টার চালু করা হবে। বিশেষ নজর দেওয়া হয়েছে বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে। যারা শারীরিক কারণে পুরসভায় আসতে পারবেন না, তারা নিজ নিজ বরো অফিসে আবেদন ও নথি জমা দিতে পারবেন। বরো অফিস থেকে সেই সমস্ত কাগজ হেড অফিসে পাঠানো হবে, সেখানে প্রক্রিয়া সম্পন্ন করে সার্টিফিকেট আবার সংশ্লিষ্ট বরো অফিসে ফেরত পাঠানো হবে।
মেয়র ফিরহাদ হাকিমের স্পষ্ট বার্তা, SIR সংক্রান্ত শুনানির প্রক্রিয়ায় কোনও নাগরিক যেন অকারণে হয়রানির শিকার না হন, সেটাই পুরসভার মূল লক্ষ্য। এই কারণেই প্রশাসনিক স্তরে এমন নাগরিকবান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী দু থেকে তিন দিনের মধ্যেই এই পরিষেবা পুরোপুরি চালু হয়ে যাবে।
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের