নিজস্ব প্রতিনিধি, দিল্লি – SIR মামলায় নির্বাচন কমিশনকে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর ক্ষেত্রে ১২তম প্রামাণ্য নথি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আধার কার্ডকে।
এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে ১২তম নথি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আধার কার্ডকে। তবে কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলির আধার কার্ড যাচাইয়ের অধিকার থাকবে। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় ১১টি নথির উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার ১২তম নথি হিসাবে আধারকে অন্তর্ভুক্ত করা হল।
সম্প্রতি বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। বিহারের খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ নাম ছিল। এবারের খসড়া তালিকায় তা কমে ৭ কোটি ২৪ লক্ষ হয়েছে।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন