নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সাংসদ-অভিনেতা দেব, জয় গোস্বামী, মহম্মদ শামি থেকে প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে SIR শুনানিতে তলব করেছিল নির্বাচন কমিশন। এবার SIR-এর নোটিশ পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ২০০২ এর তালিকায় নাম থাকা সত্ত্বেও SIR-এর শুনানিতে ডাক পেয়েছেন তিনি। কমিশনকে তোপ দেগেছেন শশী পাঁজা।
একদিকে যেমন SIR শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তৃণমূলের সাংসদ, বিধায়কদের ডাকা হয়েছে। অন্যদিকে তেমন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়, মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, প্রাক্তন সভাপতি টুটু বোসকে তলব করেছিল নির্বাচন কমিশন। এবার সেই তালিকায় জুড়ে গেল শশী পাঁজার নাম।
কমিশন সূত্রে খবর, ২০০২-এর তালিকায় নাম রয়েছে শশী পাঁজার। তবে BLO অ্যাপে যান্ত্রিক ত্রুটির জন্য খসড়া তালিকায় তাঁর নাম নেই। রবিবার দুপুর ২টো নাগাদ কেশব অ্যাকাডেমিতে যাবেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের মন্ত্রী বলেন, “আমার ২০০২ সালের তালিকায় নাম রয়েছে। কমিশন হুড়োহুড়ি করে SIR-এর কাজ করছে। তাই অ্যাপে প্রচুর গলদ রয়েছে। ফলে ২০০২ সালের তালিকায় নাম থাকলেও আমার নাম অ্যাপে নেই।“
তিনি আরও বলেন, “তাঁরা হয়তো ভেবেছেন আলাদাভাবে আমার শুনানি করে দেবেন। কিন্তু আমি নিজেই বলেছি, অন্য সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে শুনানিতে যান, কাজ সম্পন্ন করেন আমিও সেই একইভাবে কাজ করব। লজিক্যাল ডিক্রিপেন্সির জন্য খুব হেনস্থা হচ্ছে। এর জন্য দায়ী কমিশন।”
কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল