নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছেন। একাধিক নজির গড়েও SIR শুনানিতে ডাক পড়েছিল বাংলার পেসার মহম্মদ শামির। মঙ্গলবার শুনানিতে হাজিরা দেন তিনি।সমস্ত নথিপত্র জমা দিয়ে SIR কর্মসূচির প্রশংসা করলেন মহম্মদ শামি।
দুপুরে যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুনানিতে যান শামি। বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। তবে সেই সময় বাংলার হয়ে খেলায় সময়মো আসতে পারেননি। যাবতীয় নথিপত্র দেখিয়েছেন ভারতীয় পেসার। পাসপোর্টও দেখিয়েছেন তিনি। ২০০২ সালের ভোটার লিস্টে থাকা পরিবারের সদস্যদের নাম উল্লেখ করতে হয় লিঙ্কেজ কলামে। শামির ফর্মে সেই তথ্য ছিল না।
শামি বলেছেন , "SIR-কে কখনও উপেক্ষা করা উচিত নয়। SIR যথেষ্ট ভাল একটা বিষয়। ডাক পড়লে আপনাদেরও আসা উচিত। নাম সংশোধনের বিষয়টি অবশ্যই দরকারি। যতবার ডাকবে ততবার আসব। আমাকে কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। সবাই আমাকে খুব সাহায্য করেছে।"
নির্বাচন কমিশনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, "শামিকে শুনানিতে ডাকা ঘিরে নানা ভুয়ো খবর ছড়াচ্ছে। আসলে এসআইআর ফর্মের লিঙ্কেজ কলামটি পূরণ করেননি তিনি। সেকারণেই অন্যান্য ভোটারদের মতোই তলব করা হয়েছে শামিকেও।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের