নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তারই এক জুনিয়র মহিলা আইনজীবী বুধবার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ভুক্তভোগী জুনিয়র আইনজীবীর অভিযোগ, গত বছর তিনি ফিরদৌস শামিমের চেম্বারে জুনিয়র হিসেবে যোগ দেন। সেখানেই নিজের চেম্বারে তাকে শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। পাশাপাশি কুরুচিকর মন্তব্য, অশ্লীল আচরণ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। প্রথমে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় দফতরে অভিযোগ জানান নির্যাতিতা। পরে ইমেলের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশের পক্ষ থেকে নির্যাতিতাকে থানায় এসে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সহকর্মীকে সঙ্গে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , ফিরদৌস শামিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২) ও ১২৬(২) ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের