নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্বল নক্ষত্র ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তাঁর। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ সিনেদুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল , কলকাতা ময়দান। সকলেই সোশ্যাল মিডিয়ায় রাহুলের হয়ে শোকপ্রকাশ করেছেন। বাকিদের মতই রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব।
নির্বাচনী প্রচারে এখন কোচবিহারে রয়েছেন। প্রচারের ফাঁকেই রাহুলের মৃত্যুর খবর পান। তিনি বলেন , "বড্ড তাড়াতাড়ি চলে গেল। এটা মানা যায় না। ওর প্রথম সিনেমায় আইটেম গানে নেচেছি। ছবির একটা গানের শুট হয়েছিল দক্ষিণ কলকাতায়। মনে আছে, তখন সাউথ সিটি মল সবে সবে খুলেছে। ওকে নিয়ে রাজের সঙ্গে শপিং করতে গিয়েছি। নিউ মার্কেটেও গিয়েছি। এমন নয় যে খুব যোগাযোগ ছিল। তবে শিল্পী হিসাবে শ্রদ্ধা করতাম।"
রাহুলের মৃতদেহ বিজয়গড়ের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে ক্যাওড়াতলা শ্মশানে। সেখানে। রয়েছেন টলিউডের একঝাঁক তারকারা। রয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা-সহ ছেলে সহজ। রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , রুদ্রনীল ঘোষ সহ অনেকেই। আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে রাহুলের। অভিনেতার মৃত্যুতে ভীষণই ভেঙে পড়েছেন সকলে।
উল্লেখ্য , দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের