নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রেশন নিয়ে কারচুপির ঘটনা নতুন নয়। সাধারণ মানুষের পেটের ভাত মারতেও পিছু পা হয়না কিছু নিম্নশ্রেণীর মানুষ। চাল, ডাল সরিয়ে ফেলা , কম দেওয়ার ঘটনা আজকের নয়। এবার ফের রেশন নিয়ে কারচুপি। জলপাইগুড়িতে সিদ্ধ চালের বদলে দেওয়া হচ্ছে আতপ। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।
জলপাইগুড়ির দেব নগর এলাকাবাসীদের অভিযোগ , দীর্ঘ কয়েক মাস ধরেই আতপ চাল দেওয়া হচ্ছে। চোখের সামনে দেখেও মুখ বন্ধ করে ছিলেন অনেকেই। তবে বাধ্য হয়ে মুখ খুলতে হয়েছে। এই কারচুপি কিছুতেই থামছেনা। নিত্যদিন বঞ্চিত হচ্ছেন তারা। ইচ্ছেকৃত মহিলা রেশন ডিলার এই কুকীর্তি করেছেন বলেই অভিযোগ স্থানীয়দের। শেষমেষ ক্ষুব্ধ হয়ে গিয়ে রেশন ডিলারকে চাল , ডাল সহ আটকে রাখেন তারা। ছুটে আসেন কাউন্সিলর।
এক স্থানীয় বলেছেন , "বেশ কয়েকমাস ধরে চাল নিয়ে গণ্ডগোল করেছেন। বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেনুনি। উল্টে বলেছেন , তাকে নাকি এই চালই দেওয়া হয়েছে। আর তাকে যা দেওয়া হয়েছে তিনি সেটাই সকলকে ভাগ করছেন। এলাকার মানুষ এই নিয়ে বিস্তর খোঁজখবর নিয়েছেন। আমরা নিশ্চিত যে সে কিছু একটা ভুল করছে। আমরা শুধু শুধু সরকারের রেশন থেকে বঞ্চিত হচ্ছি। কাউন্সিলর এসে যদিও আমাদের আশ্বাস দেন। দেখা যাক কি হয়। তবে এই অন্যায় আমরা মেনে নেবনা।"
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের