নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গ্রীষ্মকালীন বক্স অফিস মানেই শিবপ্রসাদ - নন্দিতা পরিচালিত একের এক ব্লকবাস্টার হিট। গরমের ছুটিতে বাচ্চাদের উপভোগ করার মতও ছবি বানিয়ে থাকেন তারা। বলাবাহুল্য , এই সময়ে তাদের ধারেকাছে কেউই আসেনা। তবে এবার গ্রীষ্মকালীন বক্স অফিসে থাবা বসাতে চলেছেন টলিউড সুপারস্টার জিৎ। বিপ্লবীর ভূমিকায় পর্দায় আসতে চলেছেন তিনি। সেখানেই যুদ্ধ লাগতে চলেছে শিবপ্রসাদের সঙ্গে।
সূত্রের খবর , আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। আবার সেই দিনেই মুক্তি পাবে , জিতের 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। গরমের বক্স অফিসের দখল নিতেও যে এহেন সিদ্ধান্ত নিয়েছেন জিত তা বুঝতে বাকি নেই কারোর। কারণ , শিবপ্রসাদ - নন্দিতাকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ আর দেবেন না টলিউড সুপারস্টার।
ফুলপিসি ও এডওয়ার্ড ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও সৌম্য মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলির মত তারকারা। আবার জিতের এই ছবিতে রয়েছেন , টোটা রায়চৌধুরী , মিমি চক্রবর্তীর মত তারকারা। তবে বর্তমান সময় অনুযায়ী চিত্রনাট্যই সব। ফলে এখন দেখার বিষয় চিত্রনাট্য অনুযায়ী কোন ছবি বাজিমাত করবে। তবে দুটিই বাংলা ছবি হওয়ায় সঠিক শো টাইম পাওয়া নিয়ে চিন্তিত জিৎ।
ছবি নিয়ে জিতের মন্তব্য , "আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভালো শো পাওয়া সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে কী, অন্য ছবিগুলির ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি , এটা কিন্তু নয়। কারণ ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' যতটা বড় মাপের ছবি, অন্য ছবিগুলো কিন্তু সেই মাপের নয়।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের