নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অকালপ্রয়াত টলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক পরিণতি হয় অভিনেতার। রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়ার তারকারা। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ অভিনেতা রুদ্রনীল ঘোষ। একসঙ্গে চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করেছিলেন দু'জন।
রুদ্রনীল বলেছেন , "রাহুল নেই। আসলে ও সহকর্মী না আমার ভাই ছিল। আমার ভাই চলে গেল। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে মানুষ আমাদের চিনতে শুরু করেছিল। সেই সূত্র ধরেই আমাদের চেনা, পরিচয়।আমার বাড়িতে একটা সময়ে সারাক্ষণ পড়ে থাকত। আমি নাটকের জন্য লেখালিখি করতাম আর ও মেঝেয় শুয়ে থাকত। বারবার জিজ্ঞেস করত কী গো তোমার হলো? অনেক জানার ইচ্ছে ছিল। অন্য কাউকে ছোট না করেই আরও ভালো কিছু করার ইচ্ছে ছিল রাহুলের।"
রুদ্রনীল আরও বলেছেন, "সবথেকে বড় কথা হলো কিছু প্রাপ্তির লোভে কখনও শিরদাঁড়া বাঁকানোর মানসিকতা ওর ছিল না। কোনও প্রলোভনে পা দেয়নি। কাউকে আঘাত দিয়ে কথা ও বলত না। এমন একটা দিন যে দেখতে হবে কখনও ভাবিনি।কয়েকদিন আগেই ওর বাড়িতে গিয়ে একসঙ্গে ভাত খেয়েছি। ওর ‘সহজ কথা’ বলে একটা পডকাস্ট যেটা দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। কী থেকে যে কি হয়ে গেল। সত্যিই আমি ভাষাহীন।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের