নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শেষকৃত্য সম্পন্ন হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।চিরস্মরণীয় হয়ে থাকবেন 'চিরদিনই তুমি যে আমার'এর কৃষ্ণ। স্বামীকে দাহ করে শ্মশান থেকে বেরোলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ভারাক্রান্ত মুখের দিকে তাকানোই যাচ্ছে না তার। প্রিয়াঙ্কার সঙ্গেই ছিলেন ছেলে সহজ।
সোমবার দুপুরের দিকে ময়নাতদন্ত হওয়ার পর কলকাতার দিকে রওনা দেয় রাহুলের শববাহী গাড়ি। এরপর দুপুর ৩ টে নাগাদ তাঁকে নিয়ে আসা হয় বিজয়গড়ের বাড়িতে। যেখানে আগে থেকেই ছিলেন অনুরাগীসহ তারকারা। টলি তারকাদের কাঁধে করেই তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।
কেওড়াতলা মহাশ্মশানে রাহুলের শেষকৃত্যে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক অভিনেতারা। ছিলেন রাহুলের বন্ধুরাও। প্রথমে যাদের ঢুকতে না দেওয়ায় চরম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। রাহুলকে শেষশ্রদ্ধা জানাতে শ্মশানে পৌঁছেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চুর্ণী গঙ্গোপাধ্যায়, গৌরব-রিধিমা, অনন্যা চট্টোপাধ্যায়, রুকমা রায়, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রাশীস আচার্য-সহ আরও অনেকে। শ্রীলেখা মিত্র সহ ছিলেন আরও অভিনেত্রীরাও।
উল্লেখ্য , দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। চোখের নিমেষে শেষ হয়ে গেল জ্বলজ্যান্ত একটি প্রাণ।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের