নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – টেসলা কর্তা ইলন মাস্কের রাজত্ব দখল করে নেন ট্রাম্প ঘনিষ্ঠ ল্যারি এলিসন। তবে রাজত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিশ্বের ধনকুবেরদের সিংহাসনে বসলেন টেসলা কর্তা। একেই তো বলে ‘শের তো শেরই হোতা হ্যায়’। ২০২৩ সালেও এইরকম একই ঘটনা ঘটেছিল। দ্বিতীয় স্থানে নেমে গেলেন ল্যারি এলিসন।
সদ্যপ্রকাশিত ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ১০টা নাগাদ জানা যায়, বর্তমানে ইলন মাস্কের সম্পত্তির মোট পরিমাণ ৩৮৫০০ কোটি ডলার। কিন্তু ল্যারির সম্পত্তি মোট ৩৯৩০০ কোটি ডলার। ফলে বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা হারান মাস্ক। তাঁর জায়গায় বসেন ৮১ বছর বয়সি বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার সংস্থা ওরাক্যলের চিফ টেকনোলজি অফিসার এখন ল্যারি এলিসন। ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।
এর কয়েক ঘণ্টার মধ্যে ফের বেড়ে যায় মাস্কের সম্পত্তির পরিমাণ। ফলে ফের নিজের জায়গা ফিরে পেলেন টেসলা কর্তা। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে মার্ক জুকারবার্গকে সরিয়ে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হয়েছিলেন ল্যারি এলিসন। কলেজের পড়াশোনা ছেড়ে ওরাক্যল প্রতিষ্ঠা করেন ল্যারি এলিসন। ২০১৪ পর্যন্ত এই সংস্থার সিইও পদে ছিলেন তিনি। বর্তমানে চিফ টেকনোলজি অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। ওরাক্যলের ৪০ শতাংশ শেয়ার রয়েছে তাঁর মালিকানায়। বলে রাখা ভালো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হলেন তিনি।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের