নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে দীঘায়। বড়দিন , নববর্ষ আসার আগেই আগাম নির্দেশিকা করলেন দীঘা প্রশাসন। শীতের ছুটি পড়তেই দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার আগেই হোটেল ও খাবারের দোকানগুলোতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ ঠেকাতে মঙ্গলবার হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে করলেন জেলা পুলিশ সুপার, জেলাশাসক ও স্থানীয় বিধায়করা। ।বৈঠকে পরিস্কার ভাবে জানানো হয় হোটেল ও খাবারের নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা স্বাভাবিক রাখতে হোটেল , লজ ও রিসর্ট কর্তৃপক্ষকে একাধিক নির্দেশিকাও দিয়েছেন জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে , শীতের ছুটিতে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বিপুল সংখ্যক পর্যটক দীঘায় ঘুরতে আসেন। ফলে সমুদ্রসৈকত , হোটেল এলাকা ও বাজার গুলোতে প্রচুর পরিমানে ভিড় জমতে থাকে। এই পরিস্থিতিতে হোটেলগুলোতে বাধ্যতামূলক ভাবে অতিথিদের পরিচয়পত্র যাচাই , রেজিস্টার ঠিকমতো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নির্ধারিত ক্ষমতার বেশি পযটক না নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা , স্বাস্থ্যবিধি মানার উপরও জোর দেওয়া হয়েছে। বৈঠকে পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণ , সব খাবারের দোকানে মেনু চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।হোটেল রুমের নির্ধারিত রেটচার্ট দৃশ্যমান জায়গায় টাঙানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।টোটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে তুলনামূলক ভাবে বেশি টাকা না আদায়ের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
গোটা বিষয় নিয়ে দীঘা উন্নয়ন পর্ষদের এক আধিকারিক বলেন,"পর্যটকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ টহল বাড়ানো হচ্ছে , হোটেল কর্তৃপক্ষকে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে যথার্থ জরিমানা ও কড়া ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকরা যাতে সুন্দর ভাবে অনুষ্ঠানে যোগ দিতে পারে , জগন্নাথ দেবের দর্শন করতে পারে তার দিকেও কড়া নজর দেওয়া হবে। পযটকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ রাস্তা ও পর্যটন এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়ন করা হয়েছে।আমাদের আশা আগাম এই প্রস্তুতির ফলে শীতের ছুটিতে দীঘায় আগত পর্যটকেরা নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন।"
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের