নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতকাল এলেই অনেকেই গলাব্যথা, সর্দি-কাশি সমস্যায় ভোগেন। তবে এই সময়ে সঠিক খাবার বেছে নিলেই অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব। শীতের বাজারে সহজেই পাওয়া যায় রাঙা আলু, পালং শাক, বিট, গাজর - যা পুষ্টিগুণে ভরপুর। তবে শীতের সবজির মধ্যে শিম সবচেয়ে উপকারী।

একটু ঠান্ডা লাগলেই যাঁদের গলা ব্যথা শুরু হয়ে যায়, তাঁদের জন্য শিম অত্যন্ত উপকারী। শিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শারীরিক প্রদাহ কমায়, গলার ফোলাভাব ও ব্যথা উপশমে সাহায্য করে। ঘন ঘন সর্দি-কাশিতে ভুগলেও শীতকালে ডায়েটে শিম রাখলে মিলবে উপকার। নিয়মিত শিম খেলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। শিমে থাকা ম্যাঙ্গানিজ ও জিঙ্ক ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। দূষণের ক্ষতিকর প্রভাব কমিয়ে শরীরকে রক্ষা করে

তবে চিকিৎসকদের মতে, শিম-আলু সেদ্ধ হোক বা শিমের তেল-ঝাল, এই মরশুমে নিয়মিত শিম খেলে দেহে পুষ্টির ঘাটতি তৈরি হবে না। শিমের মধ্যে প্রোটিন, ফাইবার সবই পাওয়া যায়। এছাড়াও রয়েছে আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়ামের মতো একাধিক প্রয়োজনীয় পুষ্টি।
জলঢাকা নদীর ধারে পাহাড়ি প্রকৃতি মাঝে কাটবে ছুটি
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের