নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বছর শেষে ক্রমাগত বেড়েই চলেছে ঠান্ডা। তাঁর সঙ্গে বেড়ে চলেছে ভ্রমণপিপাসু বাঙালিদের মধ্যে ঘোরার উন্মাদনা। বছর শেষের ছুটি উপভোগ করতে বাঙালি ভিড় জমাচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্যতে। হরিণ , নানা প্রজাতির পাখি থেকে শুরু করে বহু বন্যপ্রাণী দেখতে দূর দূরান্ত থেকে আসছে পর্যটকেরা।

অভয়ারণ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে , প্রতিবছরই শীতের ছুটি উপভাগ করতে বহু মানুষ ভিড় জমায়। একবছর আগে মুখ্যমন্ত্রী বেথুয়াডহরি অভয়ারণ্যের প্রবেশফ্রী সম্পূর্ণ বিনামূল্য করে দিয়েছেন। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তরুণ থেকে প্রবীণ সকলেই আসে এই অভয়ারণ্যের নিসর্গ সৌন্দর্য উপভোগ করতে। বুধবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে এই অভয়ারণ্যে। প্রতিদিন চারটি নির্দিষ্ট সময়ে - সকাল ১১টা, দুপুর ১২টা, দুপুর ১টা এবং দুপুর ২টায় - পর্যটকদের গ্রুপ করে প্রবেশ করানো হচ্ছে। প্রতিটি গ্রুপের সঙ্গে থাকছেন দু’জন করে প্রশিক্ষিত গাইড।

কৃষ্ণনগরবাসী কোয়েল দেবনাথ জানিয়েছে ," বহুদিন ধরেই আসবো ভাবছিলাম, অবশেষে আসতে পেরে ভীষণ খুশি। অনেক ময়ূর সংরক্ষিত আছে, ম্যাকাও , বিভিন্ন প্রজাতির হরিণ , কুমির দেখলাম। এখানে ব্যবস্থা খুবই ভালো। যেমন সুন্দর পরিবেশ তেমন প্রশিক্ষিত গাইডের দ্বারা সকলকে ঘুরিয়ে দেখানো হচ্ছে ।"

ডেপুটি ফরেস্ট রেঞ্জার রাজেশ বিশ্বাস জানিয়েছেন ," দুপুর ২টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং বিকেল ৩টার মধ্যে সকল পর্যটককে অভয়ারণ্য ত্যাগ করতে হয়। শীত যত বাড়ছে, ততই বেড়েই চলেছে পর্যটকদের ভিড়। তবে পরিবেশ সংরক্ষণের কথা মাথায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষায় সচেষ্ট হয়েছে অভয়ারণ্যে নিযুক্ত সকল কর্মী ।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের