নিজস্ব প্রতিনিধি , মুম্বই - তিন থেকে চার হয়েছেন সোনাম , আনন্দ , বায়ু। সোনাম কাপুরের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। স্বামী আগেই সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। এর আগে সোনামের বোন সদ্যোজাতকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন। এবার হাসপাতাল থেকে মিষ্টি একটি পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে আম্বানি পরিবারকে জানালেন বিশেষ ধন্যবাদ।
শুক্রবার নিজেই দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন সোনাম কাপুর। শেয়ার করা ছবিতে দেখা গেল, হাতে স্যালাইনের চ্যানেল। হাসপাতালের বিছানায় শুয়ে পরম শান্তিতে খুদেকে বুকে আঁকড়ে রেখেছেন তিনি। আর সেই মিষ্টি মুহূর্ত ক্যামেরায় ধরেছেন অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজা। অন্যান্য অভিনেত্রীদের মত অন্তরালে থাকতে না চেয়ে সকলের সঙ্গে জীবনের অন্যতম সেরা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।
সেই ছবি ভাগ করে রিলায়েন্স হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। প্রসূতিকালে যেভাবে সেখান থেকে চিকিৎসা পেয়েছেন, সেকথা জানিয়েই আম্বানিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন , "নীতা আন্টি সত্যিই অসাধারণ এক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। হাসপাতালে সবসময়ে এমন আন্তরিকতা আশা করা যায় না। কিন্তু এখানে এত ভালো শুশ্রূষা পেয়ে আমি চিরকৃতজ্ঞ থাকব।"
উল্লেখ্য , গত ২৯ শে মার্চ সোনামের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে অভিনেত্রী লিখেছেন , "সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি আর আনন্দ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।’ অভিনেত্রী আরও যোগ করেন , "আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে পেয়ে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের নতুন অধ্যায় শুরু করব।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের