নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিচ্ছেদপর্ব ভুলে নতুন করে গাঁটছড়া বাঁধলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। গত বছর স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। প্রাক্তন দেওর সায়কের সঙ্গে ডেইলি ভ্লগে নিজের জীবনযুদ্ধ তুলে ধরতেন। এবার সেইসব ধুয়ে মুছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন সুস্মিতা।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশকিছু ছবি ভাগ করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন , "যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম… সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে… তবে এবার আমরা একসাথে।"
এছাড়াও দুটি হাতের ছবি পোস্ট করে বুঝিয়েছেন দ্বিতীয়বার সংসার পাততে চলেছেন। দেখে বোঝাই যাচ্ছে বিয়ের মণ্ডপেই তোলা এই ছবি। এটি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, "মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনও মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা , মা। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনও ভনিতা করার সময় নেই। নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম… তোমরা সবাই আশীর্বাদ করো।"
এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় বৌদির পুরোনো সাধের ছবি ভাগ করে সায়ক বুঝিয়েছেন , এই পাত্রকে তিনি চেনেন। যেই পোষ্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সুস্মিতাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের