নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের মাঠে নেমে পড়েছে শাসক শিবির। পাল্টা পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছে গেরুয়া শিবির। রাজ্যের একাধিক জেলায় এই কর্মসূচি পালন করছে বিজেপি। শনিবার ফুলবাড়ি পঞ্চায়েত এলাকা থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ।
শনিবার পরিবর্তন সংকল্প যাত্রা থেকে শাসক দলকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন , ' আগামী এপ্রিল মাসের মধ্যে সূর্যের মতন তৃণমূলও অস্ত চলে যাবে। যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূলের মধ্যে ভয় , চিন্তা বাড়ছে।' বিজেপি নেতা বলেন, ' মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। আর ২৬ এর নির্বাচন হচ্ছে ডেডলাইন। মানুষের হাত ধরেই এই বাংলায় পরিবর্তন আসবে। আর পরিবর্তন না হলে বাংলাদেশের মতনই এই বাংলার অবস্থা হবে। এই বাংলায় কোনো নারী , মানুষ সুরক্ষিত নয়।'
পুলিশকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ' এখানে পুলিশ আর গুন্ডাদের মধ্যে কোনো পার্থক্য নেই। গুন্ডারা চুরি করে আর তাদের পাহারা দে পুলিশ। কোথাও কোনো সাধারণ মানুষের FIR নেওয়া হয়না , চোখের সামনে লুট হলেও আপনি কিছু বলতে বা করতে পারবেন না। এখানে সভা করতে গেলেও আদালতের অনুমতি নিয়ে করতে হয় পুলিশ অনুমতি দেয় না। তাই এই বাংলায় পরিবর্তন দরকার।'
আইপ্যাক অফিসে ইডি হানার ইস্যুকে কেন্দ্র করেও এদিন সরব হন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ' আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছে সেখানে দিদি চলে গেছে। আর সেখান থেকে ফাইল বুকে আগলে নিয়ে বেরিয়ে এলেন তিনি। কিনা সেখানে দলের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সিবিআই ইডি সেগুলো ফাঁস করে দেবে। এতদিন কয়লা চুরি ছিল আর এখন ফাইল চুরি। ফাইলে কি আছে সেটা তদন্ত চলছে। আইন শৃঙ্খলা সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে এই বাংলা।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের