নিজস্ব প্রতিনিধি , লখনউ - মাঠের লড়াইয়ে জাতীয় দল থেকে সাময়িক উপেক্ষা চললেও, মাঠের বাইরের এক দীর্ঘস্থায়ী আইনি জটিলতায় বড়সড় স্বস্তি পেলেন মহম্মদ শামি। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা ৪ বছরের পুরোনো এক চেক বাউন্সের মামলা থেকে বুধবার সরকারিভাবে সম্পূর্ণ নিষ্কৃতি পেলেন এই ভারতীয় পেসার। আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাফ জানিয়ে দিয়েছে, লখনউ সুপার জায়ান্টসের এই তারকার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য বা প্রমাণ নেই।
ঠিক কী ঘটেছিল জানতে ফিরে যেতে হবে ২০১৮ সালে। যখন শামির সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিবাদ প্রথম প্রকাশ্যে আসে। হাসিন জাহানের অভিযোগ ছিল, সংসার খরচের জন্য শামি তাকে ১ লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন, যা ব্যাঙ্কে জমা দেওয়ার পর বাউন্স করে। এই ঘটনার পর আদালতের শরণাপন্ন হয়ে শামির বিরুদ্ধে প্রতারণার মামলা ঠোকার পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধেও একাধিক গুরুতর অভিযোগ তোলেন হাসিন। দীর্ঘ ৪ বছর ধরে আলিপুরের আদালতে এই মামলার সওয়াল-জবাব চলার পর অবশেষে বুধবার মিলল চূড়ান্ত রায়। যেখানে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে খালাস করা হলো এই ডানহাতি গতি তারকাকে।
বুধবার রায় ঘোষণার সময় সশরীরে আদালতে হাজির ছিলেন শামি। আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বস্তির সুরে লখনউ পেসার বলেন, 'আমি জানতাম রায় আমাদের পক্ষেই যাবে। কারণ আমি কোনও ভুল করিনি। আমাকে আইনিভাবে যা যা পরিশোধ করতে বলা হয়েছিল, তার প্রতিটি পয়সা আমি নিয়ম মেনে মিটিয়ে দিয়েছি। জীবনের সব কিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না, তবুও মাঠ হোক বা মাঠের বাইরে, আমি নিজের সাধ্যমতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাই'।
এই চেক বাউন্সের মামলায় স্বস্তি মিললেও শামি ও হাসিন জাহানের মধ্যে খোরপোশ সংক্রান্ত মূল আইনি লড়াই অবশ্য এখনও চলছে। হাইকোর্টের নির্দেশ মেনে বর্তমানে শামি প্রতি মাসে হাসিন জাহানকে দেড় লক্ষ টাকা ও তাদের মেয়ের পড়াশোনা ও লালনপালনের জন্য আড়াই লক্ষ টাকা দিয়ে থাকেন। ক্রিকেট সংক্রান্ত ব্যস্ততা না থাকলে শামি বেশিরভাগ সময় উত্তরপ্রদেশের আমরোহায় কাটান। অন্যদিকে তার মেয়ে ও স্ত্রী বর্তমানে শামির কলকাতার বাড়িতেই থাকেন। মাঠের পারফরম্যান্সে চলতি IPL-এ ১২ ম্যাচে ১০ উইকেট নিয়ে কিছুটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও, এই আইনি জয় যে শামিকে মানসিকভাবে অনেকটা চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের