নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গভীর রাতে প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে একফ্রেমে দেখা গেল অভিনেতা জীতু কমলকে। সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধের আবহেই দেখা মিলল একসঙ্গে দুজনের। দীর্ঘদিন পর দুজনকে একসঙ্গে দেখে নেটমাধ্যমে ফের শুরু হয়েছে পুরনো সম্পর্ক ঘিরে জল্পনা। আইসক্রিম হাতে খুনসুটির মুহূর্ত ঘিরে অনুরাগীদের অনেকেই আবেগপ্রবণ হন। তবে এর মধ্যে অনেকেরই দাবি, সাম্প্রতিক বিতর্কের জবাব দিতেই এই জুটির একসঙ্গে উপস্থিতি।

সম্প্রতি সায়নী ঘোষ প্রকাশ্যে দাবি করেছেন , জীতুর ব্যক্তিগত আচরণ নিয়ে একসময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে নবনীতা। হয়তো তার কিছু কুকর্ম সংক্রান্ত বিষয় জানানোর জন্য এই উদ্যোগ। সেই মন্তব্য নিয়েই নতুন করে বিতর্ক ছড়ায়। এরপর শুক্রবার গভীর রাতে কেন্দুয়া শান্তি সংঘের সামনে ফেসবুক লাইভে ধরা দেন জীতু কমল আর নবনীতা দাস। সেখানে অভিনেতা স্পষ্ট জানান, বিচ্ছেদের পরেও সম্মান আর বন্ধুত্ব বজায় রাখা সম্ভব হয়। ব্যক্তিগত সম্পর্ক টেনে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নিয়েও বিরোধিতা করেন তিনি।

পাশাপাশি পুজো কমিটিকে ঘিরে প্রভাব খাটানোর অভিযোগ নিয়েও পরোক্ষভাবে কটাক্ষ করেন অভিনেতা। এমনকি লাইভে উপস্থিত নবনীতাও জানান, কোনও ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এই পুজো সকলের জন্য। তবে বিতর্কের কারণে হলেও, তিন বছর পর এই প্রাক্তন তারকা দম্পতিকে একসঙ্গে দেখা গেল। অনেকে এটি থেকে মনে করছেন , এবারে হয়তো তারা দুজনে আবার এক হতে পারেন। বিচ্ছেদের পথ বেছে নেওয়ার পর এই প্রথম দুজনকে একসঙ্গে দেখে নতুন করে চর্চা শুরু হয় নেটদুনিয়ায়।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...