নিজস্ব প্রতিনিধি , লাহোর - বিশ্বকাপে খেলবে কিনা এখনও নিশ্চিত না হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেল পাকিস্তান। ৭ বছর পর অজিদের হারাল তারা। শেষ বার ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে কোনও টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল পাকিস্তান। ২০১৯ সালে একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে য়ায়। মাঝে সাত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটিই হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপের কয়েকদিন আগেই বাবর আজমরা তাদের ছাপ ফেলার চেষ্টা করলেন।
স্পিনারদের ভেল্কিতেই কুপোকাত অস্ট্রেলিয়া। দুই দলের স্পিনাররা নিয়েছে ১০ উইকেট। প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান প্রথম বলে শূন্য রানে আউট হন। তবে অপর ওপেনার সাইম আয়ুব ভাল খেলেন। ২২ বলে ৪০ রান করেন তিনি। বাবর ২০ বলে ২৪ করেন।অধিনায়ক সালমান আলী আঘা করেন ২৯ বলে ৩৭। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পিনার অ্যাডাম জ়াম্পা ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ম্যাথু শর্ট ৫ রানে আউট হন। ১৩ বলে ২৩ রানে ফিরে যান ট্রাভিস হেড।ক্যামেরন গ্রিন ৩১ বলে ৩৬ রান করেন। মাঝের ওভারে তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়া।শেষ দিকে বার্টলেট ২৫ বলে ৩৪ করলেও লাভের লাভ হয়নি। শেষমেষ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম ও আব্রার আহমেদ ২ করে উইকেট নেন। ২২ রানে হার স্বীকার করল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রাক্কালে রীতিমত ভারতকে হুশিয়ারি দিল পাকিস্তান। যদিও পরিসংখ্যান দেখলে ভয় পাওয়ার কথাই নয় সূর্যকুমারদের।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের