নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় হওয়ায় তড়িঘড়ি গায়ককে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন নচিকেতা।
অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। স্টেন্ট বসানোর পরে গায়কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছুক্ষণ সেখানে থেকে গায়কের সঙ্গে কথা বলেন। তারপর বেরিয়ে আসেন। নচিকেতার মত গায়কের হঠাৎ অসুস্থতা মেনে নিতে পারেননি কেউই। কয়েকদিন আগেই তাকে সারেগামাপা এর মঞ্চে দেখা গিয়েছিল। তাই এই খবর ছিল ভীষণই উদ্বেগের। গায়কের সুস্থতার খবরে আপাতত স্বস্তিতে অনুরাগীরা।
উল্লেখ্য , নচিকেতার অসুস্থতা প্রসঙ্গে গায়কের মেয়ে ধানসিড়ি আগেই বলেছিলেন, "বাবা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন আর কোনো ভয় নেই।"
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন