নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - আরসিবির বিজয় উৎসবে পদপিষ্ট হয়েছিলেন ১১ জন সমর্থক। তা নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া হয়। কর্ণাটক পুলিশ ও আরসিবি একে অপরের ঘাড়ে দোষ চাপাতে থাকে। অনেক বিতর্কের পর চিন্নাস্বামীতে ফিরতে চলেছে আইপিএল। তবে এবার পদপিষ্টদের শ্রদ্ধা জানাতে বিরাট উদ্যোগ নিল কর্ণাটক ক্রিকেট সংস্থা। চিন্নাস্বামী স্টেডিয়ামে একগুচ্ছ পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর , চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ১ মিনিট নিহত ভক্তদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হবে। শুধু তাই নয় , আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল ১১ টি সিট ফাঁকা রাখা হবে। ওই ১১ টি সিটের টিকিট আর বিক্রি করা হবে না। একটি নির্দিষ্ট স্ট্যান্ডে ওই ১১ টি আসন সংরক্ষিত রাখা হবে। শুধু তাই নয় , চিন্নাস্বামীর গেটের বাইরে একটি স্মৃতিসৌধ বানানো হয়েছে। যার উদ্বোধন হবে আগামী ২৮ শে মার্চ।
শুধু তাই নয় , খেলার আগে সকলেই ১১ নম্বর জার্সি পরে অনুশীলন করবেন। নীরবতা পালনের সময় উদ্বোধনী ম্যাচে ১১ জনর নাম ফুটে উঠবে। শুধু তাই নয় , কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামবেন বিরাট কোহলিরা।
কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ বলেছেন , "যে ঘটনা হয়েছে তা কোনোদিনই ভোলার মত নয়। তিন আমাদের এগিয়ে যেতে হবে। তাই কর্ণাটক ক্রিকেট সংস্থা ও আরসিবি একসঙ্গে স্মৃতিসৌধ ও আসন সংরক্ষণের বিষিয়ে সিদ্ধান্ত নিয়েছে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের