নিজস্ব প্রতিনিধি, বেজিং – ভারতের নয় চীনের অংশ অরুণাচল প্রদেশ! এমনটাই দাবি করে এক ভারতীয় তরুণীকে চরম হেনস্থার শিকার হতে হয় চীনের সাংহাই বিমানবন্দরে। বিতর্কের মাঝে অবশেষে এই নিয়ে মুখ খুলেছে বেজিং। কিন্তু নতজানু হয়নি চীন।
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “আমরা জানতে পেরেছি, সাংহাই বিমানবন্দরে দেশের সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ এক ভারতীয় তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। গোটা প্রক্রিয়াটি আইন এবং বিধি অনুসরণ করেই করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। চীনের ভূখণ্ড জাংনান (অরুণাচল প্রদেশ)। ভারত অবৈধভাবে ওই অঞ্চল দখল করে রেখেছে। কোনওদিনই স্বীকৃতি দেয়নি বেজিং।“
হেনস্থার শিকার হওয়া তরুণীর নাম পেমা ওয়াংজাম থংডোক। তাঁর জন্ম অরুণাচল প্রদেশে। তবে বর্তমানে ব্রিটেনের বাসিন্দা তিনি। গত শুক্রবার লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন পেমা। সেই বিমান ৩ ঘণ্টার জন্য থামে সাংহাইয়ের পুদং বিমানবন্দরে। তখনই চরম হেনস্থার শিকার হন পেমা।
পেমাকে অভিবাসন ডেস্ক থেকে জানানো হয়, তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে লেখা রয়েছে অরুণাচল প্রদেশ, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ অরুণাচল প্রদেশ চীনের অংশ। তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে নেওয়া হয় পেমার পাসপোর্ট। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হয় তাঁকে। খাবার-জল পর্যন্ত দেওয়া হয়নি। সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে অবশেষে ফেরেন তিনি।
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক
ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের