নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু – থলপতি বিজয়। দক্ষিণী সুপারস্টার নেমেছেন রাজনীতির ময়দানে। গত বছর তাঁর মিছিলে পদপিষ্টের ঘটনায় ব্যাপক বিতর্কে জড়িয়ে ছিলেন। এখন সেসব অতীত। আন্তর্জাতিক নারী দিবসে বিরাট ঘোষণা করলেন তিনি। প্রতিশ্রুতির ঢালি সাজিয়ে ভোটের ময়দানে নামলেন থলপতি বিজয়। যদিও এখনও তামিলনাড়ুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
মামল্লাপুরে এক অনুষ্ঠান থেকে তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান থলপতি বিজয়ের প্রতিশ্রুতি, সদ্য বিবাহিতদের জন্য চালু হবে ‘আন্নান সি’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলাদের বিবাহের সময় ৮ গ্রাম সোনা, একটি সিল্কের শাড়ি দেওয়া হবে সরকারের তরফে। সন্তানদের স্কুলমুখী করতে অভিভাবকদের দেওয়া হবে বছরে ১৫০০০ টাকা। সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা। ছোট ব্যবসায়ী ও মহিলাদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে।
বিজয়ের আরও প্রতিশ্রুতি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে ও দ্রুত বিচারের জন্য ফার্স্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। ৬০ বছরের বেশি বয়সের মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে যদি তাঁর সরকার ক্ষমতায় আসে। ‘অন্নপূর্ণি সুপার ৬’ নামে প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বিনামূল্যে দেওয়া হবে ৬ টি করে গ্যাস সিলিন্ডার।
স্বাস্থ্যের অবনতি হওয়ায় সফদরজং হাসপাতালে ভর্তি আন্দোলনকারী, দ্রুত কমছিল ওজন
যন্তর মন্তরে প্রবেশে বাধার অভিযোগ নেতার, পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস
সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল
ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের