নিজস্ব প্রতিনিধি , মালদহ - কনটেন্ট ক্রিয়েটার দুর্লভ সাহার রহস্য মৃত্যুর নেপথ্যে সত্যি উন্মোচন করল দুর্লভের বাবা মা। সালমার পরে এবার একই অভিযোগ জানিয়েছেন তারা। সালমা সরকার নয়, দুর্লভের আত্মঘাতী হওয়ার পিছনে আসল খুনি তার স্ত্রী, মৌসুমী সাহা।
জট খুলছে একের পর এক ! স্বামীর মৃত্যুর পর নিজেকে বাঁচাতে কনটেন্ট ক্রিয়েটার সালমা সরকারের বিরুদ্ধে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন মৌসুমী সাহা। কিন্তু সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছিল সালমা, গণমাধ্যমের সামনে সত্যিটা জানায় সে। মৌসুমীর সঙ্গে অশান্তির জেরেই দুর্লভ আত্মঘাতী হয়েছে। একই অভিযোগ জানিয়েছেন দুর্লভের মা বাবা। একাধিকবার মৌসুমী তাদের নামে পুলিশে ডায়েরি করেছিলেন, বাচ্চাদের ভরণপোষণের নাম দশ লক্ষ টাকা দাবি করে মৌসুমী।

পরবর্তীকালে সেই টাকার পরিমাণ বেড়ে হয় পনেরো লক্ষ। শশুরবাড়ির নামে মিথ্যে মামলা বারবার করেছিল পুলিশের কাছে ,এমনকি দুর্লভের বাবা মাকে জেল খাটতে হয় চোদ্দ দিন। বেশ কিছুদিন যাবৎ দুই মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করে মৌসুমী সাহা। মানসিক অবসাদের ভুগছিল দুর্লভ। সম্পত্তি থেকে ভাগ না পাওয়ার পুলিশে অভিযোগ জানিয়েছিল মৌসুমী। দুর্লভের বাবা মা জমি বাড়ি বিক্রি করে টাকা দিতে রাজি হয়। কিন্তু দুর্লভের আকস্মিক মৃত্যুর পর মৌসুমী সাহার নামে পুলিশে অভিযোগ করে দুর্লভের বাবা। ছেলেকে হারিয়ে মানসিক অবসাদের রয়েছেন দুর্লভের মা।

দুর্লভের মা বাবা অভিযোগ জানিয়েছেন ," এটা মৌসুমীর দ্বিতীয় বিয়ে। বিয়ের দুই বছর পর থেকেই অশান্তি লেগেই থাকতো পরিবারে। কখনও পারিবারিক কারণে, কখনও সন্দেহের বশে মৌসুমী দুর্লভকে অপদস্থ করতেন। মাঝে আমাদের চোদ্দদিন জেলে যেতে হয়েছিল। ডিভোর্সের সময় ক্ষতিপূরণবশত মৌসুমী দুই মেয়ের ভরণ পোষণের জন্য পনেরো লক্ষ টাকা দাবী করে। আমরা জমি বাড়ি বিক্রি করে টাকা দিতে রাজি হই। গত ৬ই ডিসেম্বর ছেলে আত্মহত্যা করেছে। এটা মানতে পারছি না, পুলিশ বিচার করুক। কঠোর শাস্তি চাই।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের