নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সাইবার প্রতারণার ঘটনা দেশে নতুন নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সকলেই এই ঘটনার শিকার। অনেকে আবার সর্বস্ব খুঁইয়েছেন। প্রতারকরা সেলেবদের নামে অ্যাকাউন্ট খুলে অনুরাগীদের বিরক্ত করতেও দু'বার ভাবেননা। এবার সেই ফাঁদে পড়লেন বলিউড তারকা আর মাধবন। সোশ্যাল মিডিয়ায় এই বিষিয়ে অনুরাগীদের সতর্ক করলেন বলি তারকা।
মাধবনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের মেসেজ করা হচ্ছে। সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাগ করে অনুরাগীদের সাবধান করে সকলকে কোনরকম ফাঁদে পা দিতে না করেছেন মাধবন। বলিউডের অন্দরে এই ঘটনা নতুন নয় , এর আগেও সেলিব্রিটিদের নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এমন জালিয়াতি করা হয়েছে। তাই জানার পরই দেরি না করে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিলেন অভিনেতা।
মাধবন লিখেছেন , "আমার বা আমার টিমের সঙ্গে এই অ্যাকাউন্টের কোনও সংযোগ নেই। এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট। কোনো ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে লাগাতার সোশাল মিডিয়ায় আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছেন। আমি সকলকে বলব এ বিষয়ে সতর্ক থাকতে। এই ফাঁদে কেউ পা দেবেন না। আমি ইতিমধ্যেই এ বিষয়ে পদক্ষেপ করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।"
উল্লেখ্য , তারকাদের নাম ভাঙিয়ে জালিয়াতির ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকে। কখনও তারকারা খোদ আবার কখনও ফাঁদে পা দেওয়া কোনো ব্যক্তি। লক্ষাধিক টাকার জালিয়াতির ঘটনাও রয়েছে। এতে তারকাদের ভাবমূর্তি নষ্ট হয়। খ্যাতি , সুনাএম নিমেষের মধ্যে শেষ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই অনুরাগীদের সতর্ক করলেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা