নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ক্রীড়াক্ষেত্রে ভারতের থেকে সর্বদা পিছিয়ে থাকে পাকিস্তান। ক্রিকেটের মঞ্চে পরপর পাকিস্তানকে হারিয়েছে ভারত। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ চিত্রটা বদলায়নি। এবার অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে নতজানু পাকিস্তান। ৩-০ গোলে চিরশত্রুদের বিরুদ্ধে জয় পেল ভারতীয় তরুণরা। এই হারের জেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করল ভারত।
কিক অফ হওয়ার পর থেকেই আক্রমণ সানাতে থাকে ভারত। ফলস্বরূপ ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যান বিশালরা। গুরনাজ সিং একটি সুন্দর লফটেড থ্রু বল বাড়িয়ে দেন বক্সে থাকা বিশালের উদ্দেশ্যে। চাপে পড়েও বল নিয়ন্ত্রণে রেখে পাকিস্তানের গোলরক্ষক কাশিফকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন বিশাল। এরপর মরিয়া হয়ে ফিরে আসার চেষ্টা করে পাকিস্তান। নজিবুল্লাহকে দুবার ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকে ভারত।
দ্বিতীয়ার্ধেও চিত্রটা বদলায়নি। ১ গোলের লিড যেকোনো সময় ভেঙে দেওয়া যায়। একের পর এক আক্রমণ সানিয়ে সেই চেষ্টাই চালাচ্ছিল পাকিস্তান। তবে সফল হয়নি। উল্টে ব্যবধান বাড়ায় ভারত। দ্বিতীয়ার্ধে সুপার সাব হিসেবে নামেন দোদুম। ৬৪ মিনিটের মাথায় ঋষির পাস থেকে ভারতের হয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দোদুম।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের