নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনা যখন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে, তখন ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল ফিরহাদ হাকিমকে ঘিরে। সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ফিরহাদ হাকিমের উপস্থিতি ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠছে।
সোমবারের ঘটনাপ্রবাহ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সকালে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে সরাসরি তিনি বিধানসভায় যান। সেখানেই তার গাড়ির পিছনে প্রবেশ করে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার গাড়ি। দুজনকে একসঙ্গেই বিধানসভায় ঢুকতে দেখা যায়।
বিধানসভার ভিতরে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে ফিরহাদের সংক্ষিপ্ত কথাবার্তার পর তিনি সন্দীপন সাহাকে নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক। দীর্ঘ সময় ধরে সেখানে আলোচনা চলে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত জানান, ' আজ আর এক বিধায়ক সই করলেন। আজ সংখ্যা ৬৫ হল। স্পিকারকে চিঠি দিয়েছেন।' ফিরহাদ হাকিমের উপস্থিতি প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ' আজ ফিরহাদ হাকিমও এসেছিলেন। তিনি আজ আমাদের বৈঠকে ছিলেন। উনি আমার অভিভাবক।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের