নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্তরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙা এলাকায়। শনিবার সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান জেলা পুলিশ সুপার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও-সহ অন্যান্য আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ৩০শে জানুয়ারি বিকেল ৫টা নাগাদ রামপুর বাজারের একটি ঘর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায় নিহতের নাম জহিরুল ইসলাম (২৫), বাড়ি সাধনপুর। একাধিক ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে খুন করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়ে, ২৯শে জানুয়ারি রাতেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছিল।

দীর্ঘ তদন্তের পর বিভিন্ন তথ্য ও সূত্র অনুসন্ধান করে পুলিশ গত ১৪ই ফেব্রুয়ারি রবিউল ইসলাম নামে এক যুবককে প্রথমে আটক করে। জেরায় রবিউল স্বীকার করে যে তার ভাই আবিদুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু তদন্তকারীরা নিশ্চিত ছিলেন, হত্যার কৌশল একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। পরে দেখা যায়, খুনের সময় দুই ভাই-ই ঘটনাস্থলে উপস্থিত ছিল।
ঘটনার পর থেকেই আবিদুল আত্মগোপন করে। পুলিশ জানতে পারে, সে কাজের বাহানা করে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় রয়েছে। এরপরই একটি বিশেষ টিম পাঠানো হয়। সেখানকার নির্মল নগর থানার সহায়তায় ১৮ ফেব্রুয়ারি অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্যে আনা হয়।
জিজ্ঞাসাবাদে উঠে আসে, রবিউল ও আবিদুল দু'জনেই পেশায় সেলাইয়ের কাজ করত। মৃত যুবক দৈনিক চড়া সুদে টাকা ধার দিত। আবিদুল তাঁর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। কিন্তু যথাসময়ে ফেরত দিতে ব্যর্থ হওয়ায় জহিরুল তাকে নিয়মিত অপমান করত। এমনকি ঘরবাড়ি কেড়ে নেওয়ার হুমকিও দিত। সেই কারণেই রাগ ও ভয় থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার জানান, 'ধারালো ছুরি দিয়ে আঘাত করে জহিরুলকে মারা হয়েছিল। মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে ফেলা হয়। তার বাইকটি একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল, যা আমরা উদ্ধার করি। রবিউলও উত্তরপ্রদেশে পালিয়েছিল। এলাকায় ফিরতেই ধরা পড়ে। তার সূত্র ধরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের