নিউজ ডেস্ক - বিশ্বমঞ্চে মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল অ ডিআর কঙ্গো। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফিরেছে আফ্রিকার দেশটি। খাতা-কলমে দুই দলের শক্তির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তবুও ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।
কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসিদের ঝলকের পর এবার স্পটলাইট ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর। আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ 'কে'-এর এই ম্যাচ। বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করতে মরিয়া রবার্তো মার্তিনেজের পর্তুগাল। অন্যদিকে, সেবাস্তিয়াঁ দেসাব্রের ডিআর কঙ্গো নামছে চমক দেখানোর লক্ষ্য নিয়ে। ম্যাচ পরিচালনা করবেন কাতারের রেফারি আবদুলরহমান আল-জাসিম। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
এই ম্যাচে একটি অনন্য রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর সামনে। ২০০৬ সাল থেকে টানা ৫টি বিশ্বকাপে গোল করেছেন তিনি। এই নজির আর কারও নেই। আজ ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করতে পারলে নতুন ইতিহাস গড়বেন পর্তুগাল অধিনায়ক। বিশ্বকাপের ৬টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন তিনি।
তবে পর্তুগালের শক্তি শুধু রোনাল্ডোকে ঘিরে নয়। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজ দলকে দারুণ ভারসাম্য দেন। রক্ষণে ভরসা রুবেন দিয়াস। ফলে প্রতিটি বিভাগেই যথেষ্ট শক্তিশালী পর্তুগাল। অন্যদিকে, ডিআর কঙ্গোর দলে রয়েছেন অ্যারন ওয়ান-বিসাকার মতো ইউরোপীয় লিগে খেলা অভিজ্ঞ ফুটবলার। তারা পর্তুগালের আক্রমণভাগকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে প্রস্তুত। নকআউটে ওঠার লড়াইয়ে বড় জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে মার্তিনেজের দল।
সম্ভাব্য একাদশ -
পর্তুগাল (৪-৩-৩): দিয়োগো কোস্তা (গোলরক্ষক); জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস (ডিফেন্ডার); ভিতিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ (মিডফিল্ডার); বের্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেদ্রো নেটো (ফরোয়ার্ড)।
ডিআর কঙ্গো (৫-৩-২): লিওনেল এমপাসি (গোলরক্ষক); অ্যারন ওয়ান-বিসাকা, ডিলান কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, শঁসেল মবেম্বা, আর্থার মাসুয়াকু (ডিফেন্ডার); স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগাল'আয়েল মুকাউ (মিডফিল্ডার); ইয়োয়ানে উইসা, সেদ্রিক বাকাম্বু (ফরোয়ার্ড)।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের