নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে পর্তুগাল। চোট, ফিটনেস বা দল নির্বাচন নয়, এবার তাদের চিন্তার কারণ কুমির। ফ্লরিডায় দলের শিবিরের আশপাশে একাধিক কুমির ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণে অনেক ফুটবলার হোটেল ছেড়ে বাইরে যেতে অনিচ্ছুক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মাঠের বদলে জিমেই অনুশীলনে বেশি সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সতীর্থরা।
বিশ্বকাপ চলাকালীন ফ্লরিডার পাম বিচ গার্ডেন্সে ঘাঁটি গেড়েছে পর্তুগাল। সেখানকার শিবিরের কাছেই কয়েকটি কুমির দেখা গিয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের কাছে এমন দৃশ্য নতুন নয়। কারণ ফ্লরিডার বিভিন্ন জলাশয়ের আশপাশে প্রায়ই কুমির দেখা যায়। কিন্তু ইউরোপ থেকে আসা ফুটবলারদের কাছে বিষয়টি যথেষ্ট অস্বস্তির। কয়েক দিন আগেই পর্তুগিজ সংবাদমাধ্যমে শিবিরের কাছে কুমির দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল। পরে ফুটবলারদের তরফেও একই উদ্বেগের কথা সামনে আসে।
যে এলাকায় পর্তুগাল অবস্থান করছে, সেটি নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কের অন্তর্গত। প্রায় ৮২ একর বিস্তৃত এই অঞ্চল ফ্লরিডার প্রাকৃতিক বনাঞ্চলের অংশ। শিবিরের কাছেই রয়েছে একটি বড় জলাশয়। সেখান থেকেই কুমিরগুলি বাইরে চলে আসছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি সামনে আসার পর আয়োজকদের জানানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। আয়োজকরা পর্তুগাল দলকে আশ্বস্ত করেছেন যে অনুশীলন বা যাতায়াতে কোনও সমস্যা হবে না। প্রয়োজনীয় সতর্কতাও নেওয়া হয়েছে। তবে তাতেও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না ফুটবলাররা। মাঠে যাওয়ার বদলে হোটেলের ভিতরে সময় কাটাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন অনেকে।
বিশেষ করে জিমে অনুশীলন করেই নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। ১৭ জুন ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান ও ২৮ জুন কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি ম্যাচ খেলবে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগে কুমির আতঙ্ক যে দলের প্রস্তুতিতে কিছুটা হলেও প্রভাব ফেলেছে, তা স্পষ্ট। এখন দেখার, মাঠের লড়াই শুরু হলে এই অস্বস্তি কত দ্রুত কাটিয়ে উঠতে পারেন রোনাল্ডোরা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের