নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাড়ের ব্যথা বা দুর্বলতা দেখা দিলেই অনেকেই নিজে থেকেই ক্যালশিয়াম আর ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন। বছরের পর বছর ধরে এই অভ্যাসকে নিরাপদ বলেই মনে করা হয়েছে। তবে নতুন একটি আন্তর্জাতিক গবেষণা সেই ধারণার উপর তুলল বড় প্রশ্ন। গবেষকদের দাবি, সাধারণ মানুষের ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট সব সময় কার্যকর নয়।
বিশ্বের অন্যতম চিকিৎসাবিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য বিএমজেতে প্রকাশিত গবেষণায় ১ লক্ষ ৫৩ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ৬৯টি ক্লিনিক্যাল ট্রায়ালের ফল খতিয়ে দেখেছেন গবেষকেরা। তারা জানিয়েছেন, শুধু ক্যালশিয়াম, শুধু ভিটামিন ডি বা দুটি একসঙ্গে খেলেও হাড় ভাঙার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কেন এই গবেষণা গুরুত্বপূর্ণ ?
১. দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে।
২. সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যালশিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্টে হাড় ভাঙার ঝুঁকি খুব একটা কমে না।
৩. হঠাৎ পড়ে যাওয়ার আশঙ্কা কমাতেও এই সাপ্লিমেন্টের বিশেষ ভূমিকা পাওয়া যায়নি।
কারা সাপ্লিমেন্ট খাবেন?
১. রক্ত পরীক্ষায় ভিটামিন ডি-এর ঘাটতি ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে।
২. অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী।
৩. যাঁদের শরীর খাবার থেকে পুষ্টি ঠিকভাবে শোষণ করতে পারে না।
হাড় মজবুত রাখার সহজ উপায় -
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন।
২. দুধ, টক দই, ছানা, সবুজ শাকসব্জির মতো ক্যালশিয়ামসমৃদ্ধ খাবার নিয়মিত খান।
৩. ডাল, সয়াবিন, পনিরের মতো প্রোটিন খাদ্যতালিকায় রাখুন।
৪. সকালে ১০ থেকে ১৫ মিনিট রোদে থাকুন।
৫. ধূমপান আর অতিরিক্ত অ্যালকোহল থেকে দূরে থাকুন।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের